এগ্রোটেকগ্রামে বসেই সফল তরুণ কৃষি উদ্যোক্তা শহীদুল
মানিকগঞ্জের বরুন্ডি গ্রামের তরুণ কৃষক শহীদুল ইসলাম কৃষিকে ঘিরে গড়ে তুলেছেন নিজের কর্মজীবন। পাশাপাশি তিনি কর্মসংস্থান তৈরি করেছেন গ্রামের আরও অনেক মানুষের। নতুন কৌশল আর কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে তিনি হয়েছেন এক সফল কৃষি উদ্যোক্তা।
