মৎস্যজিআই পণ্য হিসেবে বাংলাদেশের ইলিশের স্বীকৃতি লাভ, দ্বার খুলে গেছে নতুন সম্ভাবনার
ইলিশের ঘ্রাণ মানে বাংলাদেশের সুবাস, এ ছিল এতদিন আবেগ ভালোবাসার গল্প। এখন এ গল্পই পরিণত হলো অধিকারে। শুধু বৈচিত্র্যেই নয় ইলিশ উৎপাদনেও বাংলাদেশ পৃথিবীতে এক নাম্বারে; দেশের সাগর নদীতে প্রাচুর্য বাড়ছে সুগন্ধী এই রূপালী ইলিশের। সেখান থেকেই বাংলাদেশির ইতিবাচক অহংকারের যাত্রা ‘ইলিশ আমাদের’।
