লাইভস্টকস্বাধীন চৌধুরী মাত্র দেড় লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন কোয়েল খামার
বয়সে তরুণ, কিন্তু স্বপ্ন আর সাহসে পরিণত-নরসিংদীর পারুলিয়া গ্রামের স্বাধীন চৌধুরী মাত্র দেড় লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন কোয়েল খামার। আজ তার খামারে আছে ৫৫ হাজার কোয়েল। শুধু উৎপাদন নয়, শুরু করেছেন প্রসেসিং ও বাজারজাতকরণও। তার পথ অনুসরণ করে উৎসাহিত হচ্ছেন গ্রামের আরও অনেকে।
