শাকসবজিপাবনার বিল অঞ্চলে পেঁয়াজ রোপনের ধুম
পাবনার সুজানগর উপজেলার বিস্তীর্ণ বিল অঞ্চলে ধুম পড়েছে পেঁয়াজ চারা রোপনের। দেশের সবচেয়ে বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী এলাকার কৃষক গত মৌসুমের লোকসান গুনলেও এবার আশা করছেন পুষিয়ে ওঠার। সমন্বিত চাষাবাদও শুরু করেছেন কেউ কেউ।
