ফলচুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশের বৃহৎ মালটা বাগান
মিষ্টি মালটার বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সাখাওয়াৎ হোসেন বাবুল। ৪০ বিঘা আয়তনের ওই বাগানে এবার ফলনও এসেছে প্রচুর। উদ্যোক্তা ও বিশেষজ্ঞের দাবি, এখন পর্যন্ত ওই বাগানটিই দেশের সবচেয়ে বড়।

