ফলসরকারি সহযোগিতা পেলে পাহাড়ে ফল উৎপাদনে বিপ্লব আসবে
গত দুই দশকে দেশের পার্বত্য অঞ্চলে বেড়েছে ফলের চাষ। শরীয়তপুরের ব্যবসায়ী কামাল আহমেদ বান্দরবানের পাহাড়ে জমি লিজ নিয়ে গড়েছেন মিশ্র ফলের বাগান। এ বছর কমলার ভালো ফলনে বেশ আশাবাদী তিনি। বলেছেন, পাহাড়ের ফল পাল্টে দিতে পারে ওই অঞ্চলের অর্থনীতির হিসাবনিকাশ।
