ফুলজমি সঙ্কটে সাভারের ফুল চাষীরা
গত তিন দশকে বাণিজ্যিক ফুল চাষের এক অনন্য ক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকার সাভার। উপজেলার শ্রামপুর, বনগাও এবং বিরুলিয়া ইউনিয়নের আবাদি ক্ষেত থেকে শুরু করে বাড়ির আঙিনা সবখানেই কৃষিপণ্য হিসেবে আবাদ হচ্ছে ফুল। বছর জুড়ে ফুলই এখানে প্রধান বাণিজ্যিক ফসল।
