শাকসবজিমেহেরপুরে শীতের আগাম সবজি, সবচেয়ে লাভজনক সীম
শীতের আগাম সবজির মধ্যে কৃষকের কাছে এখন সবচেয়ে লাভজনক সীম। বিস্তীর্ণ ক্ষেতজুড়ে সীম আবাদ করে বিঘাপ্রতি ৪০ থেকে ৮০ হাজার টাকা লাভ তুলছেন একেকজন কৃষক। গত কয়েক বছরে তাদের আর্থসামাজিক অবস্থা পাল্টে গেলেও তেমন সচেতনতা আসেনি কীটনাশকের আগ্রাসন থেকে বাঁচার ক্ষেত্রে।
