লাইভস্টকসস্তায় ঘোড়া মেলে জামালপুরের যে হাটে
জামালপুরের সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠটি বিশেষভাবে পরিচিত ঘোড়া বেচাকেনার কারণে। ৫২ বছর ধরে এই মাঠে বসছে ঘোড়ার হাট। প্রতি বৃহস্পতিবার এ হাটে আমদানি হয় দেশি, মিশ্র ও তাজি জাতের পাঁচ শতাধিক ঘোড়া। ঘোড়ার পাশাপাশি এখানে কেনাবেচা হয় ঘোড়ার গাড়ি, লাগামসহ নানান সরঞ্জাম।












