মৎস্যনিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে চলছে দেদারসে মাছ শিকার
মাছের প্রজনন মৌসুমে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস পারমিট বন্ধ রাখা হয়। একইসঙ্গে তিন মাসের জন্য সুন্দরবনের নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। কিন্তু নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা না করেই দেদারসে চলছে মাছ শিকার।
