পরিবেশমোংলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার
বাগেরহাটের মোংলার লোকালয় থেকে উদ্ধার হওয়া একটি মায়াবী চিত্রা হরিণ পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে বনবিভাগ হরিণটি উদ্ধার করে। তবে হরিণটি নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারিরা নিয়ে এসেছে, তা নিয়ে খতিয়ে দেখছে বনবিভাগ।



