বাংলাদেশচিড়িয়াখানায় পেখম মেলে দর্শনার্থীদের মুগ্ধ করলো ময়ূর
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির ময়ূর-ময়ূরী দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। বিশেষ করে পুরুষ ময়ূরের পেখম মেলে নাচের দৃশ্য মুগ্ধ করে সব বয়সী দর্শনার্থীকে। সঙ্গিনীকে আকৃষ্ট করা এবং স্বাভাবিক আচরণের অংশ হিসেবেই পুরুষ ময়ূর এভাবে রঙিন পেখম মেলে।
