সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

চিড়িয়াখানায় পেখম মেলে দর্শনার্থীদের মুগ্ধ করলো ময়ূর

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির ময়ূর-ময়ূরী দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। বিশেষ করে পুরুষ ময়ূরের পেখম মেলে নাচের দৃশ্য মুগ্ধ করে সব বয়সী দর্শনার্থীকে। সঙ্গিনীকে আকৃষ্ট করা এবং স্বাভাবিক আচরণের অংশ হিসেবেই পুরুষ ময়ূর এভাবে রঙিন পেখম মেলে।

বাংলাদেশ

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির ময়ূর-ময়ূরী দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। বিশেষ করে পুরুষ ময়ূরের পেখম মেলে নাচের দৃশ্য মুগ্ধ করে সব বয়সী দর্শনার্থীকে। সঙ্গিনীকে আকৃষ্ট করা এবং স্বাভাবিক আচরণের অংশ হিসেবেই পুরুষ ময়ূর এভাবে রঙিন পেখম মেলে।

সাধারণত মেঘলা আবহাওয়া বা বৃষ্টির পূর্বাভাসে ময়ূর বেশি পেখম মেলে নাচে। তবে উজ্জ্বল রোদেও তাদের বর্ণিল পালক ঝলমল করে ওঠে, যা দর্শকদের কাছে সমান আকর্ষণীয়।

শুক্রবার (২৬ জুন) জাতীয় চিড়িয়াখানায় নীল ময়ূর প্রজাতির তিনটি পুরুষ ময়ূরকে একসঙ্গে পেখম মেলতে দেখা যায়। মনোমুগ্ধকর এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে খাঁচার সামনে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী।

পেখম মেলেছে নীল ময়ূর

উত্তরা থেকে আসা দর্শনার্থী শারমিন বলেন, 'অনেকবার চিড়িয়াখানায় এসেছি। কিন্তু কখনো ময়ূরের পেখম মেলার ছবি তুলতে পারিনি। আজ একসঙ্গে কয়েকটি ময়ূরকে পেখম মেলতে দেখে খুব ভালো লাগছে।'

শারমিনের বন্ধু মিশকাত বলেন, শুনেছি ময়ূর কেবল বৃষ্টির সময় পেখম মেলে। আজ প্রচণ্ড রোদেও ময়ূরকে পেখম মেলতে দেখলাম।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার দুপুরের পর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে তাদের বিভিন্ন খাচার সামনে ঘুরতে দেখা গেছে। কাউকে আবার গাছের ছায়ায়, লেকের ধারে বসে থাকতেও দেখা গেছে। চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতেই দেখা মেলে বানরের। কলা, পেয়ারাসহ নানান জাতের ফল খেতে দেখা যায় বানরুগুলোকে।

চিড়িয়াখানার প্রবেশ গেটে কাঠাল বিক্রি করতে দেখা যায় প্রতিষ্ঠানটির কর্মীদের। বড় কাঠাল ২৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। বড় কাঠালের দরদাম করতে গিয়ে এক নারী বলে উঠেন, আপনাদের কাঠাল পাখি খায়। এত দামে বিক্রি করছেন কেনো?

জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

এছাড়া বাঘ, হরিণ, সিংহ, জিরাফ, জলহস্তির খাচার সামনে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

গত সপ্তাহে জাতীয় চিড়িয়াখানার আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'-কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে।

এ কারণে বর্তমানে চিড়িয়াখানায় আসা অনেক দর্শনার্থীকেই মহিষটির খোঁজ করতে দেখা যায়। এ বিষয়ে কর্তৃপক্ষ জানায়, গত ২১ জুন (রোববার) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'-কে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া মহিষটির বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, পরিচর্যা এবং গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()