ফলমেহেরপুরের বাজারে অপরিপক্ব লিচু, দামও চড়া
দীর্ঘদিনের তাপপ্রবাহের কারণে অনেক দেরিতে পাকতে শুরু করেছে লিচু। সময়মতো বৃষ্টি না হওয়ায় এবছর লিচুর শাঁস ও স্বাদ কম। লিচু পাকতেও সময় লাগছে বেশি। তবুও লাভের আশায় অপরিপক্ব লিচু বিক্রি শুরু করেছেন ব্যবসায়ী ও বাগানমালিকরা।












