শাকসবজিমাঠে নষ্ট হচ্ছে সবজি, বিপাকে চাষি
একদিকে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন অন্যদিকে টানা কারফিউর মধ্যে মাঠের সবজি নিয়ে চরম বিপাকে মেহেরপুরের কৃষকরা। বাইরের জেলা থেকে আসছেন না কোনো ক্রেতা। এতে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে। দাম নেমে এসেছে অর্ধেকে।

