মৎস্যসাগরে এক ট্রলারে ধরা পড়ল ৮০ মণ ইলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গে প্রায় ৮০ মণ ইলিশ ধরা পড়েছে। দীর্ঘদিন পর বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের পাশাপাশি নতুন করে আশার সঞ্চার হয়েছে। এসব ইলিশ আলীপুরের সিফাত ফিসে নিলামের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করা হয়।












