পরিবেশনিশি, টম ও কয়েকটি কুকুরের গল্প
এক মায়ের নাম নিশি, তিন সন্তানের জননী; আরেক মায়ের নাম টম, সে ৮টি সদ্যোজাত শিশুর মা। লেখার ভাষা থেকেই বোঝা যাচ্ছে দুই মা এক গোত্রের না। মা নিশিকে 'তিনি' সম্বোধন করা গেলেও কুকুর মা টমকে তিনি বলা যায় না! নিশিকে জননী বলা গেলেও টম নামের কুকুর মাকে জননী বলার সুযোগ নাই। জননী শব্দ কেবল মানুষের জন্য সংরক্ষিত।


