পরিবেশ৩০ বছর পর দেখা মিলেছে বিলুপ্তপ্রায় বন্য বিড়ালের
প্রায় তিন দশক পর থাইল্যান্ডে আবারও দেখা মিলেছে বিলুপ্তপ্রায় বিশ্বের অন্যতম বিরল বন্য বিড়ালের (ফ্ল্যাট-হেডেড ক্যাট)। গবেষকরা দেশটির একটি সংরক্ষিত বনে ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে প্রাণীটির ছবি তুলতে সক্ষম হয়েছেন যা বন্যপ্রাণী সংরক্ষণে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
