পরিবেশঢাকা কলেজে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ
রাজধানীর ঢাকা কলেজে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশব্যাপী সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গণহারে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
