ফলকওমি উদ্যোক্তা ও ডাক বিভাগের যৌথ উদ্যোগ, চাষির আম পৌঁছাবে ঢাকায়
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরার আম এবার ঢাকাবাসীর কাছে পৌঁছাবে সরাসরি চাষিদের কাছ থেকে। ডাক বিভাগের নেটওয়ার্ক এবং পরিবহন ও সেবা কাঠামো ব্যবহার করে কওমি তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০০০ কেজি আম ঢাকার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
