ফসলচুরির কবলে সেচব্যবস্থা, হুমকিতে ২০০ বিঘা জমির ধান
চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে তৎপর হয়ে উঠছে সংঘবদ্ধ চোর চক্র। একের পর এক খুলে নেওয়া হচ্ছে ট্রান্সফর্মার, তুলে নেওয়া হচ্ছে সেচ পাম্প। সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নন্দনপুর পশ্চিম মাঠে গত তিন মাসে অন্তত অর্ধ শতাধিক পাম্প ও ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।
