মৎস্যসীতাকুণ্ডে ৯ লাখ টাকার জাটকা জব্দ, গেলো এতিমখানায়
‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ফ্রিজিং কাভার্ডভ্যান ভর্তি আড়াই টন জাটকা পাচারকালে জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বারআউলিয়া এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

