লাইভস্টকফার্মের মুরগি: জঙ্গল থেকে আধুনিক ব্রয়লার হয়ে ওঠার যাত্রা
বর্তমানে বাজারে বিভিন্ন নামের এবং জাতের মুরগি পাওয়া যায়। তবে যে মুরগি সবচেয়ে বেশি দেখা যায়, আমরা সাধারণভাবে তাকে চিনি 'ফার্মের মুরগি' বা 'ব্রয়লার' নামে। দাম কিছুটা সস্তা হওয়ায় মধ্যবিত্তের খাবারের তালিকায় এটি স্থান করে নিয়েছে প্রথম দিকেই। মুরগির ঝোল-ঝাল, ফ্রাই-তন্দুরি নানান রেসিপিতে আমাদের রসনা মেটা


