পরিবেশসারাদেশে ১০ হাজার গাছ লাগাবে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশে ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি হাত নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। বিশ্ব পরিবেশ দিবস ও চাকরিতে যোগদানের ১০ বছর পূর্তি উপলক্ষে সারাদেশে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী।

