পরিবেশথাইল্যান্ডে লাগেজ থেকে লাল পান্ডাসহ নানা প্রজাতির প্রাণি উদ্ধার
থাইল্যান্ডে কয়েকটি লাগেজ তল্লাশি করে লাল পান্ডাসহ বহু পশু-পাখি উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে কয়েকজন যাত্রীর লাগেজ থেকে এসব প্রাণি উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আটককৃত সবাই ভারতীয় নাগরিক।


