লাইভস্টকগাইবান্ধায় ৮০ পয়সার অ্যানথ্রাক্সের ভ্যাকসিনের দাম ২০ টাকা
গাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর এতে ভয় দেখিয়ে ৮০ পয়সার ভ্যাকসিন ২০ টাকা নেওয়ার অভিযোগ উঠছে। সে কারণে গবাদিপশুর মালিকদের অর্ধকোটি টাকা চলে যাচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তাদের পকেটে। এ দুঃসময়ে তারা সেবা দিতে আসেননি বরং এসেছেন টাকা লুটে নিতে দাবি



