পরিবেশচারটি রাজধনেশ পাখি উদ্ধার, দুজনের ৬ মাসের কারাদণ্ড
চট্টগ্রামের বাঁশখালীতে বিলুপ্ত প্রজাতির রাজধনেশ পাখি পাচারের দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ মে) দুপুরে বাঁশখালী থানার সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান তাদের এ দণ্ড দেন।



