পরিবেশফ্রি ব্যাগ বন্ধ করছে আড়ং, বিকল্পে পরিবেশবান্ধব ব্যাগ
দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং কেনাকাটার পর আর বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।
