এক দশক আগেও ঢাকা উত্তরের বালুরঘাট এলাকায় যেসব জলাশয় কিংবা ফাঁকা জায়গা ছিল এখন আর তার অবশিষ্ট নেই। এই ঘনবসতি আর নতুন নতুন ভবনের ভিড়েও কেউ কেউ গাছপালা আর ফসলের সন্ধানে চর্চা করছেন ছাদকৃষির।
একতলা ভবনের উপরে মাত্র ১৪শ বর্গফুটের পরিসর। এখানেই নানারকম ফল-ফুল আর শাকসবজি দিয়ে সাজিয়েছেন মালেক মিজি। যা তার কাছে পারিবারিক পুষ্টিচাহিদা পুরণের চেয়ে বেশি গুরুত্ব রাখছে নতুন প্রজন্মের কাছে কৃষিকে পরিচয় করিয়ে দিতে।
তিনি বলছেন, হারিয়ে যাওয়া সবুজ প্রকৃতির কিছুটা পুষিয়ে দিতেও ছাদকৃষি উদ্যোগকে এগিয়ে নেয়া জরুরি।





মন্তব্য
(০)