মাত্র দুই হাজার ২শ বর্গফুটের পরিসর। এখানেও খানিকটা বাদ রেখে বাকী অংশে বেশ দারুণভাবেই ফল ফসলে সাজিয়েছেন জিন্নাতুন্নেছা জিনাত। গাছগাছালি ও মাটির কাছাকাছি থাকার নেশা তার ছোটবেলা থেকেই। পরবর্তিতে শহর জীবনে এসে সেটিতে আরও বেশি করে আকৃষ্ট হয়ে পড়েন। এপার্টমেন্ট ভবনেও সবার সম্মতিক্রমে গড়ে তুলেছেন ছাদকৃষি।
অনেক আগ থেকে কৃষি চর্চায় নানাভাবে যুক্ত থাকলেও ছাদকৃষির এই কর্মযজ্ঞের শুরু অনেকটা জীবনের প্রয়োজনে। নিজের সন্তানের অনুপস্থিতিতে গভীরভাবে উপলব্ধি করেন সবুজের সঙ্গে মিশে থাকাটা তার জন্য কতটা অপরিহার্য। তিনি বুঝতে পারেন, মানসিক যন্ত্রণা বা যেকোনো ধরনের অসুস্থতাকে জয় করার সাহস ও শক্তি জোগায় কৃষির সৃজনশীলতা।





মন্তব্য
(০)