বাইরে থেকে বড় বড় শেড দেখলে মনে হয় কোন শিল্প কারখানা। আসলে এটি গবাদিপশুর খামার। খামারটি উন্নত বিশ্বের ক্যাটেল ফার্মের মতই। এই খামারের উদ্যোক্তা লুৎফর রহমান স্বপন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে প্রবাসের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েই চেষ্টা করেছেন এই খামার গড়তে।
২০০৭ সালে কৃষির সঙ্গে যুক্ত হন লুৎফর রহমান স্বপন। শুরুটা সৌখিনতা থেকে, অনেকটা পরীক্ষামূলক। শতভাগ বাণিজ্যিক চিন্তা নিয়ে খামার গোছাতে শুরু করলেন বছর দু’য়েক আগে। বিনিয়োগমুখি কৃষি-শিল্পের সুক্ষ হিসাবগুলো করেই গড়ে তুলেছেন প্রাণি সম্পদের এই বিশাল খামার।
৩৬০টি দেশি-বিদেশি গরুর মধ্যে এখানেই প্রতিপালন হচ্ছে ৩০০ টি। এছাড়া দুগ্ধজাত গাভি, মহিষ, ছাগল, গাড়লসহ ৮ বিঘা আয়তনের সমন্বিত খামার এটি। এর মধ্যে দেশি-বিদেশি নানা জাতের গরু মোটাতাজাকরনের ইউনিটটিই সবচেয়ে বড়। এখানে সব ধরনের ক্রেতার চাহিদা বিবেচনায় গরুর জাত, রঙ ও আকারের গরু লালন পালন করা হয়েছে।





মন্তব্য
(০)