ছাদে গোলাপ চাষে বিপ্লব!
ঢাকার মোহাম্মদপুরের জুবাইর মাহমুদ আফ্রি ছোট্ট ছাদে গড়ে তুলেছেন এক বিশাল গোলাপ বাগান। ৪০ জাতের ৪৫টি টব, প্রতিটি গাছে ৮০ থেকে ১০০টি গোলাপ—এ যেন এক স্বপ্নের বাগান! গোলাপের রঙ, আকৃতি ও উৎপাদন নিয়ে চলছে তার নিরন্তর গবেষণা।
তিনি মনে করেন, বিজ্ঞানসম্মত উপায়ে গোলাপ চাষ করলে এটি শুধু সৌখিনতা নয়, একটি লাভজনক কৃষি উদ্যোগও হতে পারে। তার এই গবেষণা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস। চলুন, দেখে নেই কেমন করে ছাদে গোলাপ চাষ করে দারুণ সফলতা অর্জন করেছেন জুবাইর মাহমুদ আফ্রি!





মন্তব্য
(০)