২০টি পরিবারের ভবনে মাত্র ৪টি পরিবার একত্রিত হয়ে গড়ে তুলেছেন সাড়ে চার হাজার বর্গফুটের অসাধারণ ছাদকৃষি! মিরপুর শেওড়াপাড়ায় নজমুল আহসান খান ও সালমা সুলতানা দম্পতি ২০১৫ সাল থেকে শুরু করা এই যাত্রায় আজ ছাদজুড়ে ফলছে আম, পেঁপে, কলা, ডালিম, আখসহ নানা ফল ও সবজি।
পাশাপাশি ইকবাল মাহমুদ সানি ও ফিরোজ আহমেদের অংশেও রয়েছে বিচিত্র ফসলের সমারোহ। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে নতুন করে যুক্ত হয়েছেন এশা খন্দকারও। ঢাকায় নগরায়নে খোলা জায়গা কমছে তিন ভাগের এক ভাগ, তাই ভবনের নকশায় ছাদকৃষি বাধ্যতামূলক করার দাবিও জানিয়েছেন উদ্যোক্তা।





মন্তব্য
(০)