ছাদের উপর এক টুকরো কৃষিক্ষেত। ফলমুল, শাকসবজিতে ঢেকে আছে ২৭০০ বর্গফুটের ছাদকৃষি। সাজানো গোছানো এসব সবুজ গাছগাছালিই যেন বাড়িটির মূল অলংকার। গত ২ বছর ধরে কৃষির আয়োজন করছেন সাবেক সরকারি কর্মকর্তা হানানুজ্জামান তালুকদার।
হাসানুজ্জামান তালুকদার ছাদকৃষিতে খুব বেশিদিন যুক্ত হননি কিন্তু এর গুরুত্ব উপলব্ধি করেছেন বহু আগ থেকেই। অবসর সময়ের সবটুকু সময় দিয়ে একটু একটু করে গড়েছেন সবুজ এই নিসর্গ। যেখান ফলছে সংসারের নিত্যদিনের দরকারি ফসল।
নানারকম তরতাজা সবজি রয়েছে এখানে। মাত্র দু’জন সদস্যের চাহিদার প্রায় সবটুকুই মিটে যায় বলছেন জনাব হাসানুজ্জামান। মৌসুমি ফলের সংগ্রহও নেহায়েত কম নয়। এখন আমের মৌসুম। গাছে গাছে ধরে আছে নানা জাতের আম।জনাব হাসানুজ্জামান অল্পদিনেই মনেপ্রাণে কৃষিকে রপ্ত করেছেন । এখন মনের তাগিদে এই ছাদকে ঢেলে সাজাতে চান আধুনিক কাঠামো ও প্রযুক্তিনির্ভর ছাদকৃষির আদলে।
প্রিয় দর্শক, সামাজিক দায়িত্ববোধ থেকেই আজকাল বাড়িওয়ালারা নিজ বাড়ির আঙিনা কিংবা ছাদে কমবেশি সবুজের আয়োজন করছেন। কোভিড মহামারি এসে মানুষের কৃষিমুখি ভাবনাকে আরো গতিশীল করেছে। ঢাকার বসুন্ধরা আবাসিকের হাসানুজ্জামান তালুকদারের বিশুদ্ধ ফল ফসলের এই আয়োজন, নতুন উদ্যোক্তাদের জন্য হ য়ে উঠতে পারে অনুপ্রেরণা।





মন্তব্য
(০)