দর্শক, ২০১৬ সালে ঢাকায় বাড্ডার স্বাধীনতা সরণির জানে আলম জনির ছাদকৃষি এর আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। দেখেছিলাম কীভাবে তিনি ছয়তলা বাসভবনের ছাদটিকেও পরিণত করেছেন ছোটখাটো এক কৃষি ক্ষেত্রে।
মাঝখানে চলে গেছে প্রায় পাঁচ বছর। এই সময়ের মধ্যে আরও সমৃদ্ধ হয়ে উঠেছে তার এই ছাদকৃষি।এখন এখানে বহু নতুন নতুন জাতের ও মৌসুমি ফলের আবাদ হচ্ছে।
ড্রামের এই ব্রনাই কিং জাতের আম নিয়ে তিনি দারুণ আশাবাদী। দেখুন গাছে মাত্র ২টি আম কিন্তু তার কাছে আমের ওজনের থেকেও বেশি ওজন প্রাপ্তির। এই ছাদকৃষিতে একে একে যুক্ত হয়েছে বিভিন্ন জাতের আম।
জানে আলম জনি বলছেন, তার কৃষি প্রীতির মুল কারণ হৃদয়ে মাটি ও মানুষ। যেখান থেকে অনুপ্রাণিত হয়ে ছাদকৃষি গড়েছেন। আর ছাদকৃষির অভিজ্ঞতাকে পুঁজি করে পৌছেছেন মাঠকৃষিতেও।





মন্তব্য
(০)