ত্রিশালে মাছ চাষের সেই বিপ্লব শুরু হয়েছিল যে পাঙ্গাস থেকে, আজ সেই পাঙ্গাসের চাষেই বিপাকে পড়েছেন খামারিরা। টিটু আর মিঠু দুই ভাই সাত একরের সাত পুকুরে পাঙ্গাসের সাথে মিশ্র মাছ চাষ করে লাভ তুলছেন, কিন্তু সাকার মাছের ভয়ঙ্কর আগ্রাসনে দিশাহারা। একটি পুকুর শুকিয়েও সাকার দূর করা যাচ্ছে না। কাতল মাছের মুখে ঢুকে রক্তাক্ত করে দিচ্ছে এই বিদেশি মাছ। পাশাপাশি পুকুরের উপরে মাচা করে ৫০০ হাঁস পালন, বিটল লার্ভা চাষ, নেত্রকোনার হাওর থেকে শামুক এনে খাওয়ানো সব মিলিয়ে কমার্শিয়াল ফিডের খরচ কমানোর অসাধারণ কৌশল।
00:00 ভূমিকা, মাছ চাষে ত্রিশালের ইতিহাস 01:02 পাঙ্গাস চাষে ত্রিশালের বিপ্লব 01:43 ডাক কাম ফিশ কালচার প্রযুক্তির পরিচিতি 02:22 কানর গ্রামে খামার পরিদর্শন শুরু 03:05 সাকার মাছের বিপদ নিয়ে ভূমিকা 03:29 ত্রিশালের পুকুর ও বার্ষিক মাছ উৎপাদনের পরিসংখ্যান 03:50 টিটু ও মিঠুর পারিবারিক মাছ চাষের গল্প 05:40 সাড়ে সাত একরে মিশ্র মাছ চাষের কৌশল 06:54 ডাক কাম ফিশ কালচার প্রযুক্তি বিস্তারিত 08:18 হাঁসের খাদ্য ব্যবস্থাপনা ও শামুক খাওয়ানো 09:54 প্রাকৃতিক খাবার হিসেবে জোলা ব্যবহার 11:07 কমার্শিয়াল ফিড বনাম সমন্বিত চাষের গ্রোথ তুলনা 11:45 বিটল লার্ভা চাষ পদ্ধতি ও উপকরণ 13:43 ইলিশ ভাটা মাছ ধরা পড়ার দৃশ্য 14:09 সাকার মাছের আগ্রাসন নিয়ে আলোচনা 15:50 কাতল মাছের মুখে সাকার মাছ পাওয়ার প্রমাণ 16:38 সাকার মাছ নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপের আহ্বান 18:11 উপসংহার





মন্তব্য
(০)