ঢাকার আফতাবনগরে দেলোয়ার হোসেনের ছাদকৃষি
রাজধানী ঢাকার নতুন আবাসিক এলাকা আফতাবনগরে ৮ তলা ভবনের ছাদে দেলোয়ার হোসেন গড়ে তুলেছেন শখের ছাদকৃষি। দুই স্তরে বিস্তৃত প্রায় ২৬০০ বর্গফুট জায়গাজুড়ে রয়েছে নানান শাক-সবজি, ফল-ফলাদি ও সৌখিন মাছের আয়োজন।
নিরাপদ খাদ্যের সন্ধান আর সবুজের টানে শুরু হলেও এখন তা হয়ে উঠেছে অনুপ্রেরণার দৃষ্টান্ত। দেলোয়ার বিশ্বাস করেন, মানসম্মত চারা সরবরাহ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত হলে ছাদকৃষি নগর জীবনে টেকসই সবুজ বিপ্লব ঘটাতে পারে।





মন্তব্য
(০)