ছাদে সৌখিন মাছ চাষে চমক জাকিরের | জাকির ডাকলেই ছুটে আসে মাছ
করোনা পরিস্থিতিতে ফল, ফুল ও উদ্ভিদের সঙ্গে থেকে অবসাদ দূর করছেন অনেক ছাদকৃষি উদ্যোক্তা। কেউ কেউ বলছেন, নগরবাসীর রুচিও পাল্টে দিচ্ছে ছাদকৃষি। তাদেরই একজন আফতাবনগরের জাকির হোসেন।
রামপুরা ক্যানেল সংলগ্ন নতুন আবাসিক এলাকা আফতাব নগর। কয়েক বছরে জমে উঠেছে এলাকাটি। এখানকার অনেক ভবনের ছাদেই রয়েছে কৃষি আয়োজন। এর মাঝেও জাকির হোসেনের বাড়ির ২ হাজার ২’শ বর্গফুটের ছাদটি জানান দেয় আলাদা কিছু।
ফল, ফুল, সবজির সব ফসলি আয়োজনের মাঝে নতুন মাত্রা যোগ করেছে সৌখিন মাছ পালনের এই ক্ষেত্রটি। এখানকার বিস্ময় হলো, খামারির ডাক শুনে ছুটে আসে মাছ।
জাকির বলছেন, ছাদকৃষি নগরবাসীর রুচি পরিবর্তনে রাখছে ভূমিকা। ছাদকৃষির ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়ছে নতুন প্রজন্মের মাঝেও।





মন্তব্য
(০)