মুন্সিগঞ্জের ক্ষুদে কৃষক রাইয়্যান
ছোট্ট কৃষক এম এম সিয়াম আহমেদ রাইয়্যান, মায়ের কাছেই পেয়েছে কৃষির অনুপ্রেরণা। আজ সে দেখাবে কীভাবে ছাদের ছোট্ট বেডে শীতের সবজি যেমন বেগুন, টমেটো, বাঁধাকপি ও ফুলকপির চারা রোপণ করতে হয়।
তোমরাও শিখে নিতে পারো কীভাবে চারার পার্থক্য বুঝতে হয় এবং কীভাবে ঘরে বসে নিজেই চাষ করতে পারো প্রিয় সবজি। রাইয়্যানের এই উদ্যোগ প্রমাণ করে—চাষাবাদ শুধু বড়দের কাজ নয়, শিশুদের কাছেও এটি আনন্দ, শিক্ষা ও ভালোবাসার জায়গা।





মন্তব্য
(০)