২০০৫ সালের কথা। ভিয়েতনামে প্রতিবেদন ধারণের সময় প্রথম দেখেছিলাম ড্রাগন। আমাদের দেশের সাধারণ মানুষের কাছে তখনও ড্রাগন ছিল একেবারেই অপরিচিত এক ফল। এখন ড্রাগন কমবেশি সবার কাছেই এক পরিচিত ফল হয়ে উঠেছে।
বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য ড্রাগন বাগান গড়ে উঠেছে। এখন ফলের মানও যথেষ্ঠ উৎকৃষ্ট বলে ফল বিজ্ঞানীরা বলছেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে ড্রাগন নিয়ে নানা গবেষণা, সম্প্রসারণ চলেছে গত এক দশক ধরে। আমরা সেসব বিষয়ে বিভিন্ন সময় অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি।





মন্তব্য
(০)