ঢাকা উত্তরার দেলোয়ার হোসেনের ছাদকৃষি
প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে অবসর জীবন কাটানোর উৎস হিসাবে বেছে নিয়েছেন ছাদকৃষিকে। ঢাকা উত্তরার দেলোয়ার হোসেন মনের প্রশান্তি আর নিরাপদ খাদ্যের চাহিদা পুরণে চার হাজার বর্গফুটের ছাদে সাজিয়েছেন নানা ফল ফসল আর শাকসবজিতে।
প্রবাস জীবন শেষে অবসর সময়টাকে কর্মময় করে তুলতে ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার উত্তরার বাসভবনের ছাদে গড়ে তুলেছেন ছাদকৃষি। এখন ছয়তলা ভবনের ছাদেই কাটে তার অবসর জীবনের বড় একটি অংশ।
এই আয়োজন থেকে শুধু কর্মময় জীবনের আনন্দই মিলছে না, পাচ্ছেন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। দেলোয়ার হোসেন মনে করেন, সরকারের আন্তরিকতা বাড়ালে ছাদকৃষি আরো দ্রæত সম্প্রসারণ হবে।





মন্তব্য
(০)