সকালের সূর্য আলো ছড়াচ্ছে। হাতিরঝিলের ধারে বাড়ির ছাদগুলো ভরে আছে ফুল, ফল আর ফসলে। সবুজ গাছ-গাছালি যে নান্দনিকতার গুরুত্বপূর্ণ অংশ আজকের দিনে এ সত্য অনেকেই উপলব্ধি করতে শিখে গেছেন।
জোহরা নূর আর আমিনুল ইসলাম নয়তলা ভবনের ৩০০০ বর্গফুটের এইছাদটিকে গড়ে তুলেছেন বৈচিত্রপূর্ণ কৃষিক্ষেত্র হিসেবে। যেন অনন্য এক ঝুলন্ত উদ্যান।
২০১৩ সালে ড্রাগন চাষ দিয়ে এ ছাদকৃষির সূচনা। সময়ের সাথে সাথে সমৃদ্ধ হয়েছে এই উদ্যোগ। নিরাপদ খাদ্যের তাগিদে যুক্ত হয়েছে শাক-সবজি।





মন্তব্য
(০)