চাঁদনী রাতে প্রিয়দর্শিনী চিত্রনায়িকা
প্রিয়দর্শিনী চিত্রনায়িকা ববিতা আমাকে বলেছিলেন তার বাসার ছাদ থেকে একদিন চাঁদ দেখতে যেতে। ছাদকৃষি অনুষ্ঠান ধারণ করতে যেদিন গিয়েছিলাম সেদিন তার সেই নিমন্ত্রন গ্রহণ করে অন্য আরেকদিন হঠাৎ করেই হাজির হলাম ববিতা আপার বাসায়। দেখলাম দূর থেকে চাঁদ দেখছে আমাদের পৃথিবী আজ কতটা বিপর্যস্ত। চাঁদের আজকের হাসিটি আত্মবিশ্বাস জাগানিয়া। হয়তো বলছে, পৃথিবীর মানুষ তোমরা ভালো থেকো। চলুন উপভোগ করে আসি অপরূপ সেই চাঁদ।





মন্তব্য
(০)