মনে হতে পারে সদ্য নির্মিত এক মুঘল স্থাপনা। শ্রীপুরের প্রত্যন্ত ভাংনাহাটি গ্রামের শুশশান নিরবতার ভেতর টানা কয়েক বছরের নির্মাণ তৎপরতার পর মুসুল্লিরা উপহার পেয়েছেন এই বিশাল মসজিদ। প্রাচীন ও আধুনিক স্থাপনার সংমিশ্রণে এক অনবদ্য নির্মাণশৈলী রয়েছে মসজিদের প্রতিটি অংশ জুড়ে।
মসজিদে রয়েছে পাশাপাশি স্থাপিত ১১০ ফুট দীর্ঘ দুটি নয়নাভিরাম মিনার। দূর থেকে যখন মিনার দৃশ্যগত হয়ত, আর ভেসে আসে আজানের ধ্বনি, তখন এখানে এক অপার্থিব আবহের সৃষ্টি হয়।
মসজিদটিতে রয়েছে চারটি বিশাল গম্বুজ। নীল টাইলসে মোড়ানো গম্বুজগুলোর ভেতরেও কারুকাজমণ্ডিত। মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে ব্যবহার হয়েছে মূল্যবান মার্বেল পাথর। এই এলাকার মানুষের জন্য মসজিদটি হয়ে উঠেছে এক গর্বের ঠিকানা। বিশেষ করে ধর্মপ্রাণ মুসুল্লিরা মসজিদটি নিয়ে উপলব্ধি করেন আলাদা এক গুরুত্ব।





মন্তব্য
(০)