২০০৩ সালে বাড়ি নির্মাণের পর থেকে ছাদকৃষি করছেন ঢাকার ধানমন্ডির মিসেস সাবিহা ও সালেহউদ্দিন দম্পত্তি। মিসেস সাবিহা প্রতিদিনই সময় ভাগ করে তিনবেলা এখানে আসেন। কৃষির সান্নিধ্যে থেকে জীবনের সজীবতা খোঁজেন।
এখানে রয়েছে ক্যাকটাস ও সৌখিন গাছ-গাছালির একটি কর্নার। তবে মুল উদ্যোক্তা বলছেন কৃষির ব্যাপারে জনাব সালেহউদ্দিনেরই হাতের যশ বেশি। তার উদ্যোগেই মৌসুমি ফল ফসলের আয়োজন হয়ে থাকে এখানে।
এই আয়োজনের অন্যতম আকর্ষণ হলো এই বিরাটাকার আ্যাভোকাডো গাছ।পারিবারিক ঐতিহ্য ধরে রেখে এই পরিবারের সব সদস্যই কৃষি ও প্রকৃতিকে ভালোবাসেন। তরুণ প্রজন্মকেও সবুজায়নে আগ্রহী হতে হবে বলেও বিশ্বাস করেন তারা।





মন্তব্য
(০)