ছাদকৃষি রীতিমত একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। উদ্ভিদের সঙ্গে যারা সখ্য গড়তে চান, এমন মানুষ যে অবস্থানেই থাকুন, কৃষির প্রতি তার মনযোগ এখন আর মনে মনে থাকে না, চোখে দেখা যায়। এখন আমরা খুব স্বস্তি নিয়ে বলতে চাই, দেশের বহু সরকারি প্রতিষ্ঠানের ছাদে কৃষিকাজ করা হচ্ছে। দেশের বহু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ ও প্রাঙ্গনে শুরু হয়েছে কৃষিচর্চা। সরকারি বাসভবনে খোদ মন্ত্রী ও তার পরিবার যুক্ত হয়েছেন কৃষি অনুশীলনে। অনেক পদস্থ কর্মকর্তা অবসরের অনেকটা সময় নিবিষ্ট থাকেন ফল ফসল আর উদ্ভিদের সঙ্গে। কৃষিকাজ এখন গলা বাড়িয়ে বলার মতো এক ইতিবাচক উদ্যোগ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অফিশার্চ ক্লাবের মহাসচিব মেসবাহউদ্দিন তার পেশাগত জীবনের সঙ্গে কৃষিকে যুক্ত করে রেখেছেন। একজন কৃষিবিদ হিসেবে কৃষির সম্পর্কিত জ্ঞান তার রয়েছে। সে সঙ্গে রয়েছে তুমুল আগ্রহ।





মন্তব্য
(০)