নগর জীবনে অট্টালিকা গড়ার স্রোতে গা না ভাসিয়ে গ্রামীণ জীবনের প্রতিকৃতি ধরে রেখেছেন মিরপুরের মিরাজ মিজু ও তার পরিবার। নাগরিক জীবনেও নিয়মিত উপভোগ করছেন পাখপাখালির কলরব আর ছায়া সুনিবিড় পরিবেশ।
মাত্র পৌণে দুই কাঠা জমি। এরইমাঝে টিনের চালা আর পাকা দেয়ালের মিশেলে গড়া বাড়ির আঙিনা এবং ছাদে রয়েছে রকমারি গাছগাছালি। আছে মাছ আর পাখপাখালি সবই। রাজধানীর মিরপুরে কাফরুলের এই বাড়িটি স্বল্প ভূমির সর্বোচ্চ ব্যবহারের অনন্য দৃষ্টান্ত।
উদ্যোক্তাদের দাবি, কৃষির প্রতি গভীর ভালোবাসা থেকেই সবুজে ঘেরা ছোট্ট এই ভুবনকে সাজিয়েছেন তারা।
ছাদকৃষির বহুমুখি উপযোগিতার কথা ভেবে আগামীর জন্য আরোও সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে তাদের।





মন্তব্য
(০)