ঢাকা মালিবাগে ৬ তলা বাসভবনেরে উপরে ২৭০০ বর্গফুটের আয়তনে দেখা মিলল নানারকম ফলমুল আর শাকসবজির। যেন উৎপাদনমুখি এক সবুজ কানন। এখানে দরকারি সব ফসলই ফলাচ্ছেন উদ্যোক্তা তাইফুর রহমান। ছোটবেলায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঢাকা শহরে বেড়ে ওঠা স্মৃতি ধরে রাখা আর বাবা-মায়ের কাছ থেকে শেখা কৃষির চর্চা করতে বেছে নিয়েছেন ছাদকৃষি।
দেশে-বিদেশে যেখানে থেকেছেন সেখানেই কৃষিতে আকৃষ্ট হয়েছেন। সবখানেই যুক্ত হয়েছেন ফুল, ফল কিংবা সৌখিন গাছগাছালির পরিচর্যায়। তবে পুরোপুরি ছাদকৃষিতে যুক্ত হয়েছেন ২০০১ সাল থেকে। নানারকম সবজির উৎপাদন হচ্ছে এখানে। এসব সবজির উৎপাদন ও স্বাদে দারুণ আশাবাদী তাইফুর রহমান। সবচেয়ে বড় কথা শতভাগই জৈব কৃষি চর্চায় উৎপাদন হচ্ছে এখানে। যা দিয়ে নিরাপদ খাদ্য যোগানের পাশাপাশি মিটছে মানসিক চাহিদাও।





মন্তব্য
(০)