১ টি পুকুর দিয়ে শুরু করে এখন ৬৫টি পুকুরে মাছ চাষ
ভাবতে পারেন, ১টি পুকুর থেকে ৬৫টি পুকুরে মাছচাষ করছেন রনি!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এনায়েত নগর গ্রাম। বাংলাদেশের চিরাচরিত গ্রামগুলো যে রকম হয়, সেরকমই সবুজ আচ্ছাদনে ছাওয়া। এ গ্রামের তরুণ রেজাউল ইসলাম রনি মাছ চাষে রীতিমত বিপ্লব রচনা করেছেন। শূন্য থেকে শুরু করে আজ প্রতিষ্ঠা পেয়েছেন সফল মাছ চাষী হিসেবে। এর পেছনে যেমন আছে ঘাত-প্রতিঘাত, আছে শ্রম, নিষ্ঠা আর উদ্যমের গল্প।
১ টি পুকুর দিয়ে শুরু করে মাত্র দশ বছরেই ৬৫টি পুকুরে মাছ চাষের বিস্তৃতি সহজ কথা নয়। এর জন্য রনিকে সব সময় কৌশলী হতে হয়েছে। বুঝতে হয়েছে মাছচাষের গতিপ্রকৃতি ও বাজার ব্যবস্থা।





মন্তব্য
(০)