দশতলা ভবনের এই ছাদের অর্ধেকাংশে পুরোদস্তুর আবাদি ক্ষেত। এখানে ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি, বেগুন, টমেটো, লাউসহ নানারকম ফসল আবাদ হচ্ছে। এই আয়োজনটি মাত্র দেড় বছরের কিন্তু মিসেস জান্নাতুল মাসুদ কণা কৃষি চর্চায় যুক্ত রয়েছেন ২০১০ সাল থেকে।
চারপাশে তাকালে অবাক হতে হয়! মাটি থেকে এত উঁচুতে রীতিমত ফসলি মাঠের এই আয়োজন মাত্র সাড়ে তিন হাজার বর্গফুট জায়গায় অথচ পরিকল্পিত সাজানো গোছানো বলে গাছপালা আর ফল-ফসলের কমতি নেই। সন্নিবেশ রয়েছে ফুল ও ঔষধি গাছেরও।





মন্তব্য
(০)